শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৪৩ পিএম, ২০২১-১১-১৮
শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচের আগে নিজেদের স্কোয়াড ১২ জনে নামিয়ে এনেছে সফরকারীরা। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের একাদশে থাকা তিন খেলোয়াড়কে রাখেনি তারা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে অন্তত তিনটি পরিবর্তন থাকছে তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে মাত্র এক পরিবর্তন এনে ১৮ খেলোয়াড় নিয়ে বাংলাদেশে তিন ম্যাচের সিরিজ খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। তবে তাকে রাখা হয়নি ১২ জনের দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে খেলা আসিফ আলি ও ইমাদ ওয়াসিমকে নেওয়া হয়নি প্রথম ম্যাচের দলে। এছাড়া সেই ম্যাচটি খেলা হাফিজ স্কোয়াডেই নেই। এ তিনজনের জায়গায় অন্য তিনজন খেলোয়াড়কে নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে পাকিস্তান।এই ম্যাচের ১২ জনের দলে নেওয়া হয়েছে হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এই চারজনের মধ্যে অন্তত তিনজন খেলবেন প্রথম ম্যাচে। পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টের ওপর নির্ভর করছে প্রথম ম্যাচের একাদশে এ চারজনকেই নেওয়া হবে কি না।
প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ জনের দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফাখর জামান, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited